দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের কাছে ৩-০ গোলে হেরে নারী সাফ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে পিছিয়ে পড়লেও সেমিফাইনালে উঠতে সমস্যা হয়নি বাংলাদেশ নারী ফুটবল দলের।
আগের ম্যাচে মালদ্বীপকে হারিয়ে ৩ পয়েন্ট পাওয়া পিটার বাটলারের শিষ্যরা গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে জায়গা করে নেয়। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না মারিয়া–আনিকাদের সামনে।
‘বি’ গ্রুপ থেকে তিন ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে ভারত। অন্যদিকে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ।
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের রানার্সআপ নেপাল। দিনের অন্য ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ চারে উঠেছে নেপাল। একই গ্রুপ থেকে রানার্সআপ হয়ে সেমিফাইনালে গেছে ভুটান।
আগামী মঙ্গলবারের সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে ভুটানের, আর বাংলাদেশ লড়বে নেপালের বিপক্ষে।
এর আগে মালদ্বীপের বিপক্ষে ৪-২ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। অন্যদিকে ভারত তাদের অভিযান শুরু করে মালদ্বীপকে ১১-০ গোলে উড়িয়ে দেয়। ফলে গ্রুপ সেরা হওয়ার সমীকরণ কঠিন হয়ে পড়ে বাংলাদেশ শিবিরের জন্য।
জে আই